March 24, 2026, 2:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ডুমুরিয়ার খোরেরাবাদে জলে ডুবে যুবকের মৃত্যু

ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরাবাদ গ্রামে জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক বিকাল ৩ টায়। মৃত যুবকের নাম মিরাজ মোড়ল (১৯)। মৃতের পিতা আতাউর মোড়ল জানান, গত শনিবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে মাছ ধরার উদ্দেশ্যে মিরাজ বাড়ি থেকে ৫০০ মিটার দুরে নিজ ঘের অভিমুখে রওনা হয়। সারাদিন বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন এবং গ্রামবাসী অনেক খোঁজাখুজি করেও তার হদিস পায়নি। রবিবার সারাদিন তার খোঁজ খবর না পেয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা মিলে পার্শ্ববর্তী সকল ঘেরে জাল এবং হাত দিয়ে তল্লাশি চালিয়ে কোন খবর না পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুজির পর পার্শ্ববর্তী শংকর সানা(৩৫) র ঘের থেকে আনুমানিক বিকাল ৪ টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিস তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
স্থানীয় ইউপি মেম্বার ও গ্রামবাসী জানান মৃত্যুর কোন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি।  তবে পরিবারের পক্ষ থেকে কারও প্রতি অভিযোগ নেই। খবর লেখা পর্যন্ত ডুমুরিয়া থানা কর্তৃক ঘটনার  তদন্ত অব্যাহত ছিলো।
Share Button

     এ জাতীয় আরো খবর