-
- আঞ্চলিক সংবাদ, জেলা সংবাদ
- কুড়িগ্রামে শুভ বড়দিন উদযাপিত
- আপডেট সময় December, 25, 2022, 5:50 pm
- 188 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও শিশুদের উপহার দেয়া সহ নানা আয়াজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৫ টি চার্চে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম রিভার ভিউ স্কুল মোড়ে কুড়িগ্রাম ঈশায়ী ফেলোশিপ চার্চে আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ।
এ সময় জেলা প্রশাসক প্রধান অতিথির দেয়া বক্তব্যে বলেন,যিশু খ্রিস্ট ছিলেন একজন মানবতাবাদী। তার আর্দশ ও মহিমা আমাদের ভালো ও আর্দশ সমাজ গড়তে আলোকিত মানুষ হিসেবে গড়তে সহায়ক হবে।’ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার,চার্চের প্রধান অ্যাপোজেল মিসেস লায়লা সরকার, পাস্টর শিমিয়ন সরকার, ইভানজেলিস্ট ইমরান সরকার, রোমান ইমতিয়াজ, সিনথিয়া সাবরীন, সালাউদ্দিন বিশ্বাস, সি তা নন্দী, লুইস বিশ্বাস।অনুষ্ঠানটি পরিচালনা করেন-এরিক নন্দি।
এ জাতীয় আরো খবর