March 24, 2026, 6:26 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে দশানী নদীর পাড়ে এলাকাবাসী বসতবাড়ী,মসজিদ,মাদরাসা ফসলি জমিসহ বিস্তৃর্ণ এলাকা ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে গোলাপ সরকার,আব্দুল্লাহ আল ফারুক,আশরাফুল ইসলাম,হাজী আঃ হাই,নুরনবী মিয়া প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন- গত তিন বছর থেকে শতাধিক বাড়ীঘর ঈদগাহ মাঠ,মসজিদ,মাদরাসা,গোরস্থানসহ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
 নদীর ভাঙনের কারণে অনেকেই বসতভিটা ফসলি জমি হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় বস্তিতে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে।
 এভাবে চলতে থাকলে গোটা ডাকপাড়া চর অচিরেই নদীতে বিলীন হয়ে যাবে। এতে হাজার মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ভাঙন রোধে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সুদৃষ্টি কামনা করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর