-
- আঞ্চলিক সংবাদ
- ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণে বাঁচল চারজন।
- আপডেট সময় December, 20, 2022, 2:58 pm
- 176 বার পড়া হয়েছে
হিলি প্রতিনিধি
মহাসড়কের পাশে সাড়িবন্ধ ভাবে দাঁড়িয়ে ছিল দুটি ট্রাক। সড়কটি দিয়ে একসাথে দিনাজপুরের দিকে যাচ্ছিল আরো দুটি মালবোঝাই ট্রাক। ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা ট্রাক গুলোকে দুর থেকে দেখতে না পেয়ে ঘটে সংঘর্ষ।
এতে ইট বোঝাই একটি ট্রাক ছিঁটকে সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচরে যায়। অপরদিকে সড়কের উপরে গম বোঝাই আরো একটি ট্রাকের পুরো কেবিন চাপা খেয়ে দাঁড়িয়ে আছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর চারটায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলিমোড় সংলগ্ন স্থানে এই দূর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় গম বোঝাই ট্রাকে থাকা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। তার অবস্থায় আশংকাজনক হওয়ায় ভোর বেলাই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত ওই ব্যক্তি পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি।এদিকে এই দূর্ঘটনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাক দুটিতে থাকা আরো চালক সহ তিনজন।ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, ভোরবেলা খবর পেয়েই আমরা সেখানে যাই। ট্রাক দুটির বর্তমান যে অবস্থা তাতে কারোই বাঁচার কথা না। তবে ট্রাক দুটিতে থাকা তিনজন অক্ষত অবস্থায় রয়েছেন। গুরুতর আহত অবস্থায় আমরা একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি।ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, আহত ওই ব্যক্তির মাথায় গুরুতর আঘাত রয়েছে। সে কারণে তাৎক্ষণিক তাকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে।
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, দুর্ঘটনার পরপরেই সড়কে থেমে থাকা ট্রাক দুটি চলে গেছে। দুর্ঘটনায় পতিত ট্রাক দুটি ঘটনাস্থলেই আছে। ট্রাক দুটির মালিক আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর