-
- আঞ্চলিক সংবাদ
- উলিপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে আলোচনা সভা
- আপডেট সময় December, 20, 2022, 1:58 pm
- 180 বার পড়া হয়েছে
মোঃ নূরবক্ত মিঞা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উলিপুর বিজয় মঞ্চে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর এনা বেগম প্রমুখ। ###
এ জাতীয় আরো খবর