-
- আঞ্চলিক সংবাদ
- চিলমারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
- আপডেট সময় December, 18, 2022, 3:42 pm
- 181 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি
শতবর্ষে জাতির পিতা সুবণে স্বাধীনতা অভিবাসী আনবো মযাদা ও নৈতিকতা এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে তথ্যসেবা কর্মকর্তা মোছা. শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশিপের ফিন্ড অপারেশন মোঃ সফিয়ার রহমান প্রমুখ।
এ জাতীয় আরো খবর