April 13, 2026, 8:05 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীতে নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার

রাজধানীতে নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

রাজধানীর মিরপুরের পৃথক পৃথক স্থান থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুরের শাহআলী থানা এলাকা থেকে এক মেয়ে নবজাতক, শাহআলীবাগ থেকে জামিলা খাতুন (২৩) ও দারুস সালাম থেকে জিয়াউর রহমান খান (৪৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

গত মঙ্গলবার রাতে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহআলী থানার এসআই তপন কুমার বিশ্বাস জানান, গতরাত দেড়টার দিকে থানাধীন মিরপুর ১ নম্বর সেকশনের বিসিআইসি কলেজের সামনে থেকে ওই মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স হবে আনুমানিক ১ দিন। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় ওই নবজাতককে কেউ ফেলে গেছে।

মিরপুর মডেল থানাধীন ১ নম্বর সেকশন শাহআলীবাগ ধানক্ষেতের মোড় এলাকার একটি ৬ তলা বাসার ৩ তলা থেকে জামিলার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত জামিলার দূরসম্পর্কের আত্মীয় আজিমুল ইসলাম জানান, এক মেয়ে ও স্বামী জাহিদুল ইসলামকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতো জামিলা। পারিবারিক কলহের কারণে গত রাত ৮ টার দিকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জামিলা।

দারুস সালাম লালকুঠি এলাকার ৩য় কলোনির ২৭৮/বি নম্বার বাসা থেকে জিয়াউর রহমানের প্রায় পচে যাওয়া লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই রবিন মন্ডল তার লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, লাশটি পচনশীল।

তার হাতে ও পায়ে রক্ত জমাট আছে। মৃত জিয়াউর রহমানের স্বজনরা জানান পারিবারিক কলহের কারণে তার স্ত্রী এক সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যান।

এই সব কারণ সহ নানা কারণে মৃত ব্যক্তি মানসিকভাবে অস্থির ছিলেন। ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোন কারণে, ময়না তদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর