March 17, 2026, 2:47 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আবু বক্কার সিদ্দিক (২৩) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বিএসডাঙ্গি গ্রামের সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে একটি প্রাইভেট কারে দাম্মাম থেকে খাবজি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ওই বাংলাদেশি নিহত হন বলে জানান নিহতের সহকর্মী লিবিন থমাস। এ দুর্ঘটনায় আহত হন একই উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের মৃত মোমিন খানের ছেলে মো.মোশারফ হোসেন খান (৩৮)। দাম্মাম থেকে আবু বক্কারের সহকর্মী লিবিন থমাস জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে আবু বক্কার ও মোশারফ হোসেন দাম্মাম শহর থেকে একটি প্রাইভেট কারে করে খাবজি শহরে যাচ্ছিলেন। ওই শহরের কাছাকাছি পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে পেছনের আরেকটি গাড়িকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুতে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে আবু বক্কারের লাশ উদ্ধার করে। আহত মোশারফ হোসেন খাবজি শহরের একটি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু বক্কার আট মাস আগে সৌদি আরবে আসেন। তার বাবা আবুল কালাম দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর