April 7, 2026, 3:58 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বেড়াতে গিয়ে তরুণী ধর্ষণের শিকার

রাজশাহীতে বেড়াতে গিয়ে তরুণী ধর্ষণের শিকার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

রাজশাহীর তানোরে ভাবির সাথে ভাইয়ের ফুফা শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রেমিক কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে নাচোরের এক তরুনী। ধর্ষনের স্বীকার ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই তরুনীর ভাই বাদি হয়ে ধর্ষক ও তার সহযোগীসহ ২জনকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলার বিবরন, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নাচোর উপজেলার জৈনক ব্যাক্তির কন্যা (১৭)’র সাথে একই উপজেলার কাজলা গ্রামের ফিটু’র পুত্র (১সন্তানের জনক) সাইদুর রহমান (২৩)’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সুত্র ধরে ওই তরুনী (প্রেমিকা) তার ভাবির সাথে ভাইয়ের ফুফা শ্বশুর বাড়ি তানোর উপজেলার চৌপুকুরিয়া গ্রামে বেড়াতে আসে। পরে গত শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে ওই তরুনী প্রেমিকা তার প্রেমিককে ডেকে নিয়ে রাতে খাওয়া শেষে গল্প করার একপর্যায়ে রাত ১০টার দিকে ওই তরুনী (প্রেমিকা) কে বিয়ের প্রলোভন দিয়ে তার প্রেমিক জোরপূর্বক তাকে ধর্ষন করে পালিয়ে যায়। তরুনীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুর্তি করা হয়। গত রোববার বিকালে তরুনীর ভাই বাদি হয়ে ধর্ষকসহ ২জনকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। তবে, ধর্ষককে গ্রেফতার করা যায়নি। এব্যাপারে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ভিক্টিম ও আসামীর বাড়ি নাচোল উপজেলা এলাকায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এরই সুত্রধরে ভিক্টিমের ভাইয়ের ফুফা শ্বশুরের বাড়িতে ভাবির সাথে ওই তরুনী বেড়াতে আসার পর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমিককে ডেকে নেয়, রাতে খাওয়া শেষে, বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষন করে পারিয়ে রাতেই পালিয়ে যায় প্রেমিক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর