April 15, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

mostbet

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী একই ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে মিজানুর (২৭) ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে অপহরণকারী ধর্ষক মিজানুর রহমান ও সহযোগিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো: সামিউল ইসলাম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হাকিম কানু, সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন, মহির উদ্দিন প্রধান, জিল্লুর রহমান সোহেল ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমূখ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী সোমবার ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর মা কুলছুম বেগম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মিজানুরসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর