January 13, 2026, 3:14 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

‘ভারতে পাচারের সময়’ বেনাপোলে আটটি স্বর্ণের বারসহ আটক ২

‘ভারতে পাচারের সময়’ বেনাপোলে আটটি স্বর্ণের বারসহ আটক ২

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের সময়’ আটটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী দুই বাংলাদেশিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহম্পতিবার সকালে চেকপোস্টের শূন্যরেখা থেকে তাদের আটক করা হয় বলে বেনাপোলের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদিক হোসেন জানান। এরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার আবদুর রহিম মোল্লার ছেলে জনি মোল্লা (২০) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার আকবর শেখের ছেলে সুজন শেখ (২২)। তিনি বলেন, দুইজন পাসপোর্টযাত্রী সোনার চালান ভারতে পাচারের চেষ্টা করছে এমন গোপন খবর পেয়ে গোয়েন্দা দলের সদস্যরা চেকপোস্টে অবস্থান নেয়। পরে কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শূন্যরোখায় প্রবেশের পর দুইজনকে আটক করা হয়। তিনি বলেন, এ সময় তাদের শরীরে তল্লাশি চালানো হলে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ৮৩৬ গ্রাম। স্বর্ণ পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সাদিক জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর