April 6, 2026, 3:21 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

পাবনার চাটমোহরে চার আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে; তবে তারা সবাই অক্ষত রয়েছেন।

রোববার বিকালে চাটমোহর পল্লী বিদুৎ সমিতির সামনে একটি ধান চাতালে এ ঘটনা ঘটে বলে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান।

এ সময় এক যাত্রী সামান্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে স্থানীয়রা জানান, হেলিকপ্টারের তিন যাত্রীই সামান্য আহত হয়েছেন। তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার বলেন, স্কয়ার এভিয়েশনের একটি হেলিকপ্টার ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে চাটমোহর পল্লী বিদুৎ সমিতির সামনে একটি ধান চাতালে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট।

“বৈরী আবহাওয়ার কারণে অবতরণের সময় হেলিকপ্টারটি উল্টে পড়ে পাখা ও পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার লোক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটমোহর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলজার হোসেন বলেন, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।যাত্রীদের তেমন কোনো ক্ষতি না হলেও হেলিকপ্টারের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাটমোহর থানার ওসি আহসান হাবিব বলেন, রুবেল নামের এক যাত্রী সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর