March 14, 2026, 11:29 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

হঠাৎ দাম বেড়েছে ইলিশের

হঠাৎ দাম বেড়েছে ইলিশের

 ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে ইলিশ মাছের দাম। সপ্তাহখানেক আগেও ক্রেতারা অপেক্ষাকৃত কম দামে ইলিশ মাছ কিনতে পারলেও আজ (শুক্রবার) কারওয়ানবাজারসহ রাজধানীর বিভিন্ন মাছের বাজারে হালি প্রতি ২শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত দাম বেড়েছে ইলিশের।

এ দিকে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম বৃদ্ধির ফলে ইলিশ মাছ বিক্রি আগের চেয়ে কমেছে।

নিউমার্কেটের ইলিশ মাছ বিক্রেতা ইউনুস আলী বলেন, দু’দিন পর তিন সপ্তাহের জন্য ইলিশ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। তাই স্বাভাবিকভাবে দাম বেড়েছে।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সার্কুলারে আগামী ১ অক্টোবর (রোববার) থেকে ইলিশ ধরা পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞা ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য এই ২২ দিন মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কার্যকর করতে নৌ পুলিশ তৎপর থাকবে। সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে।

উল্লেখ্য, জামদানির পর এবার বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর