March 23, 2026, 10:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুলাউড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগ

কুলাউড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাজারের ব্যবসায়ী জুনেদ মিয়ার দোকানে তল্লাশীর নামে হয়রানী করে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোর্সের মাধ্যমে ১০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে কুলাউড়া থানার এক এসআই’র বিরুদ্ধে। স্থানীয় লোকজন জানান- ব্যবসায়ী জুনেদ আহমদের ব্যবসা প্রতিষ্ঠানে ভারতীয় বিড়ি বিক্রি করা হয় এমন অভিযোগে দোকানে তল্লাশি চালায় কুলাউড়া থানার এসআই আব্দুল খালেক। দীর্ঘ সময়  তার দোকানে তল্লাশী করে বিড়ি বা অবৈধ কিছু পায়নি পুলিশ। পরে এলাকার রুশন আহমদ পুলিশকে দেয়ার কথা বলে ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পুলিশি হয়রানীর ভয়ে ব্যবসায়ী জুনেদ আহমদ সোর্সের কাছে ১০ হাজার টাকা দেয় পুলিশকে দেয়ার জন্য। ব্যবসায়ী জুনেদ আহমদ জানান, এসআই আব্দুল খালেককে তার দোকানে কোন বিড়ি নাই, তিনি এসব বিড়ি বিক্রিও করেন না বলে জানান। তল্লাশীর পর সোর্স রুশন আহমদ অফিসারকে দেখিয়ে ১০ হাজার দেয়ার জন্য বলেন। অন্যথায় যে কোন মামলায় পুলিশ তাকে জেলে ঢুকিয়ে দেয়ার ভয় দেখায়। জেল-জুলুম ও আত্মসম্মানের ভয়ে ব্যবসায়ী জুনেদ সোর্স রুশনের কাছে ১০ হাজার টাকা দেয় উক্ত পুলিশ অফিসারকে দেয়ার জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর