April 8, 2026, 11:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের রবিউল হাসান বাবুল এর ২য় পুত্র আবু হাসান আদনাল রাতুল (৩০) এর লাশ গতকাল বুধবার তালুকশাহবাজ এলাকায় তিস্তা নদী থেকে পুলিশ উদ্ধার করে। পারিবারিক থানা সূত্রে জানাগেছে রাতুল গত ৬ নভেম্বর বিকালে তার মা শামিমা বেগম এর কাছ থেকে ১শ টাকা নিয়ে তিস্তা ব্রীজ ঘুরতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধা পেরিয়ে রাত হলে সে বাড়ি না ফিরলে রাতুলের সাথে থাকা মোবাইল নং ০১৭৫৯১৮৫৫৪৯ এই নম্বরে রিং করলে রিং বাজে কিন্তু রিসিভ নয় না। এরপর তার বাবার নম্বরে একটা মেসেস আসে সে তিস্তা ব্রীজে ৪নং পিলারে আর কিছু লিখা ছিলনা। পরিবারটি শোকে বিহ্বল থাকায় মেসেজ আসা নম্বরটি পাওয়া যায়নি। এরপর তাকে তিস্তা ব্রীজ সহ বিভিন্ন স্থানে খুজে নাপেয়ে গত ৭ নভেম্বর তার বাবা কাউনিয়া থানায় একটি জিডি করে। জিডি নং ২৭১। গত ৮ নভেম্বর তালুকশাহবাজ এলাকায় তিস্তা নদীতে বঁড়শি দিয়ে মাছ মারতে আসা লোকজন দেখে নদীতে ভেঙ্গেপড়া সুপাড়ি গাছের সাথে ভেসে আসা একটি লাশ আটকা পড়েছে। পরে তারা লোকজন কে খবর দিলে স্থানীয় লোকজন এসে লাশটিকে কিনারায় নিয়ে আসে এবং থানায় খবর দেয়। এরপর রাতুলের বাবা নদী পাড়ে গিয়ে তার ছেলের লাশ সনাক্ত করে। পরে থানার এএসআই মাজহারুল ঘটনা স্থলে পৌছে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরন করে। ওসি মামুন অর রশিদ জানান এটি হত্যা না অন্য কিছু ময়না দন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর