April 13, 2026, 8:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
সিলেট প্রতিনিধি

mostbet


সুনামগঞ্জের মধ্যনগরের চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রদানে ৪ লাখ টাকা আত্বাসাৎ সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে অনাস্থার দাবি জানিয়েছেন পরিষদের ৯ ইউপি সদস্য।’
অভিযোগ সুত্রে জানা গেছে, জেলার ধর্মপাশার মধ্যনগর থানার চামরদানী ইউপি চেয়ারম্যানের  ভিজিডি কার্ড প্রদানে ২২৬ জন সুবিধাভোগীর নিকট থেকে  ২ হাজার করে সাড়ে ৪ লাখ টাকা আদায় করেন।’  পরিষদের আসা বরাদ্দের কম্বল ও দুম্বার মাংস বিতরণ না করা,  পরিষদের ইউপিজিপি ও এলজিএসপি প্রকল্পের কাজ না করা, মাটির রাস্তার উন্নয়ন কাজ ও রিং স্লাব বিতরণ না করে প্রা ৩ লাখ টাকা, প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ ভিজিএফ-এর চাল ও নগদ টাকা বিতরণে অনিয়ম-দুর্নীতি করে তা লাখ লাখ টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান।’
অভিযোগে আরো উল্ল্যেখ করা হয়, ইউনিয়নের সারাকোনা গ্রামের নদীতে অবৈধ খেয়াঘাট সৃজন করে অর্থ আদায় করে তা আত্মসাত করেন ওই চেয়ারম্যান। কাজ না করে নানাভাবে জাল-জালিয়াতি করে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের বরাদ্দ আত্মসাত করেন। গত বছর হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে পাউবোর প্রকল্প বাস্তবায়নে ইউপি সদস্যদের লিখিত দায়িত্ব প্রদান করে কৌশলে তিনি সকল প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন। বিভিন্ন দিবসের নামে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে চাঁদা আদায় করে কর্মসূচি পালন না করে অর্থ আত্মসাত করেন। গত ১৭ অক্টোবর চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের সাথে অসদাচরণ করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারম্যান মান্নাকে কারাদন্ড প্রদান করলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে ও শর্তসাপেক্ষ মুচলেখায় মুক্তি পান তিনি।
অনাস্থা প্রস্তাব ও লিখিত অভিযোগে স্বাক্ষর করেন ,পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মোতালিব, ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য বেগম মোছা. খোদেজা, ৭,৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য সেজনা বেগম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুজ্জামান, ২ নং ওয়ার্ডের জীবন কৃষ্ণ তালুকদার, ৪ নং ওয়ার্ডের রতন কুমার সরকার, ৫ নং ওয়ার্ডের আবুল কালাম, ৬ নং ওয়ার্ডের  বকুল সরকার, ৮নং ওয়ার্ডের  ওয়াসিল আহমদ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া।’ এ  ব্যাপারে  মধ্যনগরের চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না শুক্রবার বলেন‘ আমাকে হয়রানীর জন্য তারা এসব মিথ্যা অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে অর্থ আস্বসাৎ সহ কারাদন্ড দেয়ার যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যাচার করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর