March 24, 2026, 1:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লামায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড দিলেন: ইউএনও মো. মঈন উদ্দিন

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভার মধুঝিরি পশ্চিমপাড়া এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় নাসির উদ্দিন রনি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। তিনি মৃত লিয়াকতের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা দিকে।

প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি ও বিরক্তিকর আচরণ করে আসছিলেন। এ সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধ আমলে নেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল গফুর বলেন, এই যুবক মাদক সেবন করে প্রায়ই মাতলামি করত। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা চাই এই ধরনের অভিযান আরও জোরদার হোক। আরেকজন স্থানীয় নারী বাসিন্দা জানান, “মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। রনির শাস্তি দেখে আশা করছি অন্যরা ভয়ে এসব কাজ থেকে বিরত থাকবে আমাদের বিশ্বাস।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। আগামী সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর