March 23, 2026, 2:15 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা সহ মোংলারবাজার ও ময়মনসিংহের ২ জন গ্রেফতার

বুলবুল আহমেদ, নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি:-

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সিলেটের মোংলাবাজার ও ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটে জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের পুত্র সেলিম মিয়া ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের আব্দুল বারেকের পুত্র ইয়াছিন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত প্রায় ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই সানোয়ার একদল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ইমামবাড়ী বাজারস্থ আব্দুল বাছিতের বসতঘরে অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে, বসত ঘরের মালিক আব্দুল বাছিত পলাতক রয়েছে। তাকে এখনও পুলিশ ধরতে পারেনি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর