জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য রবিউল ইসলাম (৪৪) গুরুতর আহত হয়েছেন। আহত রবিউল ইসলাম বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগে রবিউল ইসলাম জানান, আমি ক্ষেতলাল তুলশীঙ্গগা ইউনিয়নের দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য। গত ০৭ আগস্ট দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে মুনঝার বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তালশন বাজার ব্রিজের উপর প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে মারধর শুরু করে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীদের মধ্যে ছিলেন ১, মুরাদ (২৪), পিতা, মামুন খা, ২, শান্ত,(২১) পিতা, বাবুল হোসেন, ৩, শান্ত (২৬) পিতা, আঃ আলীম, ৪ মহসীন (২৪) পিতা, মনোয়ার হোসেন। সর্ব সাং দাশড়া উত্তর পাড়া (পকিরপাড়া) ৫, রিংকু (৪০) পিতা, মৃত, আমজাদ হোসেন সাং শিশি মাঝিয়াস্থল সকলের থানা ক্ষেতলাল জেলা জয়পুরহাট। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারেন এবং লাঠি ও রড দিয়ে পেটাতে থাকেন।
রবিউল ইসলাম দাবি করেন, এ হামলার পেছনে রাজনৈতিক বিরোধ কাজ করেছে এবং পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম জানান, এ বিষয়ে ক্ষেতলাল থানায় এজাহার নেওয়া হয়েছে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।