March 24, 2026, 8:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গভীর রাতে বাল্যবিয়ে হঠাৎ উপস্থিত ইউএনও, অত:পর

সুমন আহমেদ,তারাগঞ্জ প্রতিনিধি:

গভীর রাতে হচ্ছে বাল্য বিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন ইউএনও। চালালেন অভিযান ভেঙ্গে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্য বিবাহ এবং ওই কনের পিতাকে করা হল আর্থিক জরিমানা । ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ এলাকায়।

রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিম এর মেয়ে মোছাঃ হাসনাহেনা (১৪) নামের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

পরে বিষয়টি ইউএনও মোঃ রুবেল রানা জানতে পারলে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়।

পরে ওই মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন। সত্যতা প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় ওই মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা প্রদান করেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা বলেন, ‘ বাল্যবিবাহ রোধ কল্পে এসব বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর