March 25, 2026, 12:14 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে :গুলাগুলির শব্দে আতঙ্ক সীমান্তেবাসী

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের ওপারের মিয়ানমার অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দের উত্তেজনা দেখা দিয়েছে এপারের সাধারণ মানুষের মাঝে ।
এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে নিয়মিত।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে পার্বত্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন সীমান্তের বসবাসরত স্থানীয় একাধিক বাসিন্দা।

তারা জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহি গোষ্ঠীর আরাকান আর্মি (এএ), আরসা ও আরএসও ত্রিমূখীর গুলাগুলিতে ছোঁড়া গুলি এপারের এসে একটি ঘরের দেয়ালে আঘাত হানে। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়লে সে সময় নিরাপত্তার টহল জোরদার করে বিজিবি।

শনিবার সন্ধ্যায় ওই এলাকার সাবেক ইউপি সদস্য ফরিদ আলম ও স্থানিয় লোকজন জানিয়েছেন, সকালে চাকঢালা সীমান্তের ৪৩ নাম্বার পিটারের ওপারে পুরান মাইজ্জার ক্যাম্প হতে সেই দেশের বিচ্ছিন্নতাবাদী দল আরকান আর্মি বেশ কয়েক রাউন্ড গুলির ছোঁড়ে। এতে একটি গুলি সীমান্তের চেরার মাঠ এলাকার ছৈয়দ আলমের বসত ঘরের দেয়ালে এসে পড়ে আঘাত হানে।

এসময় ওই এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আর এদিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিন্থ দায়িত্বরতসহ প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনী সাথে মোবাইলে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ, মিয়ানমারের অভ্যান্তরে পুরান মাইজ্জা ক্যাম্পটি সাম্প্রতি সময়ে মিয়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে আরাকান আর্মি দখল করে নেয়। সীমান্তের ওপারে বেশ কিছুদিন থেকে আরাকান আর্মি সাথে রোহিঙ্গা বিদ্রোহি দল “আরসা” ও “আরএসও” দলগুলোর মধ্যে ত্রিমূখী আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব জের ধরে সংঘর্ষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল হতে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহিদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

Share Button

     এ জাতীয় আরো খবর