March 23, 2026, 12:05 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে

বুলবুল আহমেদ, নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

হবিগঞ্জেট নবীগঞ্জ শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি থাকার পর বৃহস্পতিবার (১০ জুলাই) নিষেধাঙ্গা তুলে নেয়া হয়। ফলে, শহরে সাধারণ জনতার মধ্যে প্রান চাঞ্চলতা ফিরে এসেছে। দোকান পাট ধীরে ধীরে খুলেছে। শহরস্থ বিভিন্ন স্টেশনে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই শহরে যৌথবাহিনীর টহল জোরদার লক্ষনীয়।

নবীগঞ্জ শহরে দুই পক্ষের মারামারির ঘটনাটি নিয়ে কোন পক্ষই এখন পর্যন্ত মামলা না করলেও পুলিশ এসল্ট মামলা হওয়ার ঘটনায় ৮ জন সাংবাদিক সহ ৩২ জনের নাম উল্লেখ করে ৫ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছে, নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র।

নবীগঞ্জ এইচএসসি পরীক্ষার নির্ধারিত কেন্দ্রে যথা সময়ে কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষার্থী যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল। এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। বলা হয় কোন ভয়- ভীতি পাওয়ার প্রয়োজন নেই।যে কোন সহযোগিতার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতেও বলা হয়। তাই পরীক্ষার্থীরা যথা সময়ে পরীক্ষায় অংশ গ্রহন করেন। সকালেই ব্যবসায়ীরা দোকান পাট খুলেন। শহরে অটোরিস্কা, সিএনজি, রিক্সা ও ব্যাটারি চালিত টমটম সহ নানা ধরনের ছোট পরিবহনের চলাচলে আবারও প্রান চাঞ্চলতা ফিরে এসেছে।

এদিকে, পুলিশ আহত হওয়ার ঘটনায় সব আসামিদের বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগ এনে মামলার মধ্যে উল্লেখ করা হয়েছে অগ্নিকান্ড, ভাংচুর ও লুটপাটে ব্যবসায়ীদের বর্ননা মতে ৪ কোটি ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সু-নির্দিষ্ট কোন আসামিকে দোষারুপ করা হয়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ওসি শেখ কামরুজ্জামান বলেন, পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে ৫ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ শহরে দুটি পক্ষের ৬/৭ টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত ও একজন নিহত হন। সংঘর্ষ চলাকালে শহরে দোকান পাট ভাংচুর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর