March 23, 2026, 8:14 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ

সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা আনুমানিক ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও পিক-আপ গাড়িসহ তিনজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।

রবিবার (২২জুন) সকাল ৯টা ৪৫ মিঃ ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ঐ পণ্য বহনকারী গাড়িসহ তিনজনকে আটক করে পুলিশ।

জানা যায়, সিলেট শহর এলাকা থেকে মহাসড়ক দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে একটি পিক-আপ গাড়ি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছিলো। তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশ মহাসড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি পরিচালনা করে।

এ সময় সিলেট থেকে ঢাকাগামী পিকআপ গাড়ি(ঢাকা মেট্রো-ম-৫৫-১৪৫৪)দ্রুত গতিতে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা অতিক্রম করার সময় পুলিশ ব্যারিকেট দিয়ে পিক-আপ গাড়ি আটক করে।এসময় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো-রংপুরের পীরগঞ্জ উপজেলার মরারপাড়া এলাকার রিয়াজ হোসেনের ছেলে ইয়াকুব মিয়া (২০),সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২১) ও একই এলাকার আব্দুল ছত্তারের ছেলে ছালে আহমদ(২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ির ইনচার্জ এস আই সিপু কুমার দাস বলেন-গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ পিক-আপ গাড়ি চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া পণ্যের বাজার মূল্য আনুমানিক ৩৬ লাখ টাকা।

বর্তমানে আটক হওয়া ভারতীয় পণ্যবাহী গাড়িসহ আটককৃতরা শেরপুর ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে- সিলেট এলাকা থেকে পণ্যের চালান নিয়ে আসছে এবং ঢাকার দিকে নিয়ে যাবে। কে! বা কারা! এই চোরাচালানের সাথে জড়িত এব্যাপারে তাঁরা কিছুই বলেনি। বর্তমানে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর