March 20, 2026, 5:53 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, নির্বাচনী জোট নয়, সম্পর্কের ঘনিষ্টতা বৃদ্ধি পাওয়ার জন্য ইসলামী দলগুলোর সাথে জামায়াত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের তফসীল ঘোষনা হলে এসব দল নিয়ে আমরা কি করবো সেটা বোঝা যাবে।

শনিবার (২১ জুন) দুপুরে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সাথে কিছু কিছু বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত। তবে কিছু মতভেদ থাকতে পারে। আমাদের লক্ষ্য ইসলাম কায়েম। অন্য দলের লক্ষ্য অন্য কিছু থাকতে পারে। তবে সব মিলিয়ে সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গঠনে মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল ও সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন

Share Button

     এ জাতীয় আরো খবর