March 30, 2026, 11:52 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

আদমদীঘিতে চলন্ত রেললাইনে পশুর হাট, দূর্ঘটনার আশঙ্কা

বগুড়ার আদমদীঘিতে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট। অতিরিক্ত খাজনা আদায়, মূল্য তালিকা না টাঙানো, নিয়ম না মেনে রেল স্টেশনের উপরে হাট বসানো সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার দুপুরে উপজেলার নশরতপুরে পশুর হাটে এমন চিত্র দেখা যায়। তবে এই ঘটনার পরেও উপজেলা প্রশাসনের নেই কোন পদক্ষেপ। এদিকে চলন্ত রেললাইনে হাট বসানোর ফলে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার নশরতপুর রেল স্টেশনে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছরে কোরবানি ঈদের জন্য শুক্রবার ও সোমবার পশুর হাট বাসনো হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে এই হাট বসানোর অনুমতি পায়। অথচ নশরতপুর হাটের অনুমতি থাকলেও পশুর হাটে বসানোর অনুমতি নেই বলে গোপন সূত্রে জানা যায়।

স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে হাটটি পরিচালনা করা হচ্ছে। হাটে নেই মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত খাজনা আদায়, পশু প্রতি নেওয়া হচ্ছে ১০০-২০০ টাকা বেশি, নেই গণশৌচাগারের ব্যবস্থা। এসব নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাবে পশুর হাট থেকে মুনাফা লুফে নিচ্ছেন হাট কর্তৃপক্ষ। এদিকে আদমদীঘি পশুর হাট ও সান্তাহার রাঁধাকান্ত পশুর হাটে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগ তুলেছেন ক্রেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ এই হাটে ট্রেন আসার সময় মাইকে ডেকে বলা হয় ট্রেন আসছে সাবধান! রেল লাইন থেকে গরু সরাও। ট্রেন দুই কিলোমিটার দুর থেকে হুইসেল বাজিয়ে গতি কমিয়ে আসতে হয়। কয়েক বার ট্রেন ব্রেক কষে থামানোর আগেই ট্রেনের নীচে কাটা পড়ে একজন খামারীর গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ নশরতপুর রেল স্টেশনের উপর গরুর হাট চলে আসছে। এতে প্রশাসনের নেই কোন বাঁধা, নেই আইনগত পদক্ষেপ। ফলে তাদের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বগুড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (পথ) নারায়ন চন্দ্র বলেন, এ ব্যাপারে রেলওয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বগুড়া ডিসি মহোদয় ও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে তোয়াক্কা না করে নশরতপুর রেল স্টেশনের উপরে পশুর হাট বসায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

Share Button

     এ জাতীয় আরো খবর