March 31, 2026, 2:54 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নিম্নচাপের প্রভাবে মাদারীপুরে শিবচরে সকাল থেকে সারাদিন বৃষ্টিতে জনজীনে বিপর্যস্ত, জনসাধারণ দুর্ভোগ চরমে

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

বঙ্গোপসাগরে নিম্ন গভীরস্থল নিম্নচাপের কারনে আজ সকাল থেকে মাদারীপুরের শিবচরে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে চরম দূর্ভোগরের সাদারন মানুষ।

মাদারীপুরে শিবচরে টানাবৃষ্টিতে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকেই।

আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ সকাল থেকে মুশলধারায় বৃষ্টিপাত হয় মাদারীপুর জেলাজুড়ে। গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুইদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি তেমন।

সরেজমিন ঘুরে দেখা যায়, শিবচর চকবাজার, বরহামগঞ্জ ডাকঘর পোস্ট অফিস, কালিবাড়ি সড়ক,বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি নামতে দীর্ঘসময় লাগবে বলে ধারণা স্থানীয়দের। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ভোগান্তিতে বাসিন্দারা।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন বৃষ্টিপাতের পর রবিবার দিকে জেলার আবহাওয়ার পরিবর্তণ হবে বলে আশা করা হচ্ছে। পরে আস্তে আস্তে স্বাভাবিক হবে।৷

বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের কারণে মাদারীপুরে শিবচরে আজ সকাল থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।

এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর