April 5, 2026, 7:29 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

যশোরেমোটরসাইকেল থেকে পড়ে প্রান গেল শিশুর

ইয়ানূর রহমান :

mostbet

যশোর সদরের এড়েন্দা বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে তার দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে চড়ে শহর থেকে বাড়িতে ফিরছিল।
স্থানীয়রা জানান, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। #

Share Button

     এ জাতীয় আরো খবর