April 9, 2026, 9:33 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

যশোরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান নাশকতা মামলায় আটক

ইয়ানুর রহমান :

mostbet

যশোর পলেটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদারকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ককটেল বিস্ফোরণেনর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। ইমরান শিকদার ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের আওয়ামীলীগ নেতা কাশেম শিকদারের ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেষ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জি.এম. ইমরান হোসেন রাজু জানান, ইমরান শিকদার অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিল। তারই অংশ হিসেবে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে জয়কৃষ্ণপুর গ্রামের জামতলা মোড়ে ইমরানসহ তার সহযোগিরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করে।

এসময় পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় । এঘটনায় মামলা হয়। ওই মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ইমরান শিকদার পূর্বেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।#

Share Button

     এ জাতীয় আরো খবর