April 7, 2026, 6:49 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চলে গেলেন বামনার প্রবীন রাজনৈতিক ব্যক্তি এনায়েত কবীর হাওলাদার,

মোঃ নাসির মোল্লা বরগুনা বামনা প্রতিনিধিঃ

mostbet

বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীন রাজনৈতিক নেতা এনায়েত কবীর (আইয়ুব আলী) হাওলাদর আর নেই।

আজ শুক্রবার সকাল ০৯.৩০মিনিটের সময় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহির….. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
তিনি দুই ছেলে দুই মেয়ে, সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।

এনায়েত কবীর হাওলাদার বামনা সদর ইউনিয়নের দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে বামনাবাসী একজন প্রবীন রাজনৈতিক মানুষকে হারিয়েছেন বলে সচেতন মহল মনে করছেন।

তাঁর মৃত্যুতে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব নূরুল ইসলাম মণি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী আলহাজ্ব ডাঃ সুলতান আহমেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা,বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরীফ,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন হাওলাদার, উপজেলা জামায়াতের আমীর হাঃ মাওঃ মোঃ সাইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসানসহ রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর