April 8, 2026, 3:53 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যশোরের পল্লীতে সৎকার শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত ২

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের কেশবপুরে মরদেহ সৎকার শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারি পাড়ার বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তারা সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহনের মামার সৎকারে অংশ নিতে গিয়েছিলেন। ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন।

কেশবপুর ফায়ার সার্ভিসের একটি দল সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

কেশবপুর ফায়ার সার্ভিসের দলনেতা ইউসুফ আলী বলেন, “রাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, আহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।#

Share Button

     এ জাতীয় আরো খবর