April 6, 2026, 11:50 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় হত্যা-আটক ০১

লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি

mostbet

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারি ১নং ওয়ার্ডে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতী (১১) নামে এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন বেলালা (১৭) একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।

নিহতের মা রেখা বেগম (৩৫) জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামে বাবার বাড়িতে অসুস্থ মাকে দেখার জন্য গিয়েছিলেন রেখা বেগম। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ি থেকে ২০ মিটার দূরে থাকা ভুট্টাক্ষেতে খোজা খুজি করে দেখতে পায় নিহত জান্নাতী (১১) এর মহদেহ। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতাহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত জান্নাতী (১১) এর বাড়ীর ঠিক পশ্চিম পার্শে অবস্থিত বেলাল (১৭) নানা বাড়ীতে থাকেন মা সহ। নিহত জান্নাতী (১১) এর মা রেখা বেগম এর বক্তব্য অনুযায়ী তার বড় ছেলের সাথে ঢাকায় বেলালের পূর্ব সত্রুতার জেরে আমার মেয়েকে বেলাল হত্যা করেছে। অদ্য ১৭ ই এপ্রিল আনুমানিক ১.০০ ঘটিকায় এলাকাবসী বেলালের থাকার ঘরবাড়ী পুড়ে দেয় বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের সার্থে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।

পিডিনিউজ/রাজু

Share Button

     এ জাতীয় আরো খবর