April 13, 2026, 5:48 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

মাসুম পারভেজ, গাইবান্ধাঃ

mostbet

গাইবান্ধা জেলা পুলিশের পাঁচজন নায়েক পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই-সশস্ত্র) হয়েছেন। আজ (০৯ মার্চ ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত অ্যাঞ্জেলা।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি তাদের আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ করার পরামর্শ দেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা।জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), গাইবান্ধা। জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা। জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

গাইবান্ধা জেলা পুলিশ পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের সফলতা ও দায়িত্বশীল কর্মজীবন কামনা করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর