April 13, 2026, 1:29 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে খুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

mostbet

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। স্হানীয় সূত্রে জানা গেছে, বিবদমান দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনি নিহত হন।

শনিবার (৮ মার্চ) রাত ৯ টা ২০ মিনিটের দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক ঐ ক্যাম্পের শামসুল আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে জানান, ” দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে আহত এক রোহিঙ্গাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ঐ রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জেনেছি।
ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় হত্যাকান্ড। এর আগে, গত ৫ মার্চ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুর কে হত্যা করে দুর্বৃত্তরা।

পবিত্র রমযান মাসেও রোহিঙ্গা ক্যাম্পে ধারাবাহিক হত্যাকান্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর