April 14, 2026, 2:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মিরাজ হত্যা মামলায় কালীগঞ্জে গ্রেফতার -৩

লালনিরহাট(কালীগঞ্জ) প্রতিনিধি:

mostbet

রংপুরের কাউনিয়া এলাকার মিরাজ হত্যা মামলায় ৩ মার্চ ২০২৫ইং তারিখ রোজ সোমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মমিন এবং লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেটকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এবং চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানকে রংপুরের মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সন্ধায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
উল্লেখ্য, এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

এর আগে, একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক তাদের আটকের সত্যতা স্বীকার করে জানান, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এ মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

মোবাইলঃ 01786999465

Share Button

     এ জাতীয় আরো খবর