April 12, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টেকনাফে ৬০ কেজি গাজাসহ ৪ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার

mostbet

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ৬০ কেজি গাজা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এসময় একটি হাইস গাড়িও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে টেকনাফ স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ তাদের আটক করে বলে জানায় কোস্ট গার্ড।

আটকৃত ব্যাক্তিরা হলেন, মোঃ আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করে। জব্দকৃত গাঁজা, গাড়ী এবং আটককৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায কোষ্টগার্ড সূত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর