April 13, 2026, 7:06 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মধুপুরে সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

mostbet

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন লাউফুলা শিবরামবাড়ী গ্রামের বাসিন্দারা সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে অর্ধশত লোকের অংশগ্রহণে মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উক্ত গ্রামের বাসিন্দা ব্যবসায়ি আবুবকর সিদ্দিক।

এছাড়াও বক্তব্য রাখেন, আলোকদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

ভুক্তভোগী আবুবকর সিদ্দিকসহ অন্যআন্যরা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকায় ২৩ ফেব্রুয়ারি তারিখে ১২ পৃষ্ঠায় ‘মধুপুরে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত সংবাদের কোন ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত।

সংবাদে উল্লেখ করা হয়েছে ”৫ আগষ্টের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে হেনস্তা করা হচ্ছে বলে সংবাদে লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া, বাড়ি নির্মানে বাঁধা দেওয়া এবং তার ছেলেকে স্কুল থেকে ফেরার পথে মারধর করার মতো কোন ঘটনা ঘটেনি। বাধা দিলে দুতলা ভবন নির্মান করলো কিভাবে? বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা হলো শারমিন আক্তার দেড় বছর আগে নারায়ণগঞ্জ থেকে এসে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ী বাঁশতলা গ্রামে বাড়ি করেন। তিনি সবসময় নারায়ণগঞ্জের ত্রাস শামিম ওসমানের পাওয়ার দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। তিনি শামীম ওসমানের ভাতিজি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

গ্রামের কয়েকজন সুযোগ সন্ধানী ব্যক্তিকে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ করেছেন। আমি চাই সাংবাদিকরা সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর