April 13, 2026, 9:37 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জয়পুরহাটে আদালতের ১৪৫ ধারা অমান্য করে স্থাপনা নির্মাণ

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

mostbet

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভাসিলা গ্রামের পশ্চিম পাড়া, আদালতের ১৪৫ ধারা অমান্য করে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ভাসিলা পশ্চিমপাড়া মৃত কোরবান আলীর ছেলে মো. আইয়ুব আলীর বিরুদ্ধে।

বাদী আফসার আলী জানান, পৈত্রিক সূত্রে আমি দীর্ঘ যাবত নিম্ন তফশিল ভুক্ত জমি ভোগদখলে আছি, কিছুদিন পূর্বে বিশ্বস্ত সূত্রে জানতে পারি, উক্ত জমিতে প্রতিপক্ষ আইয়ুব আলী জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করছে, এবং তাদেরকে মৌখিকভাবে নিষেধ করা হয়, এবং তা সত্বেও স্থাপনা নির্মাণ করে আসছিলো। এমতাবস্থায় ২য় পক্ষের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হই, আদালত আমলে এনে গত ৩০ ডিসেম্বর (২৪) ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নং -৪১৭/২০২৪ ইং। তফশীল ভাসিলা মৌজা, ৬৫ নং খতিয়ানের দাগ নং ১৩৫৫ জমির পরিমাণ ০.৮ শতক বিরোধীয় জমি।

বিজ্ঞ আদালত এ বিষয়ে ক্ষেতলাল থানাকে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মোতাবেক আদেশ প্রদান করেন এবং উক্ত জমিতে কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেয়।

সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন। গত ২৩ (ফেব্রুয়ারি)৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিতে স্থাপনা নির্মাণ করছে যা আদালতের ১৪৫ ধারা বহির্ভূত। এতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান। যা আইনের পরিপন্থী।

এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন৷ আমি কারো জমি দখল করিনি আমার কেনা সম্পত্তি আমার আঙিনার বাউন্ডারির কাজ করছি৷

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আদালতের ১৪৫ ধারা আদেশ হাতে পেয়েছি এবং উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পুনঃনির্মাণ কাজের পায়তারা করলে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন জমির মালিক আফসার আলী৷

Share Button

     এ জাতীয় আরো খবর