April 13, 2026, 1:11 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ডোমারে মাধ্যমিক শিক্ষা অফিসারের অপসারণের দাবিতে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি

ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ

mostbet

নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের অপসারণের দাবিতে মানব বন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গনতন্ত্রকামী ফ্যাসিষ্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে ডোমার উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, ডোমার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, তালতলি বিজনেস ম্যানজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম গোলাপ হোসেন, সাহেবপারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা শরিফ হোসেন, বামুনিয়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলী প্রমূখ।

বক্তারা বলেন, দানবীয় ফ্যাসিষ্ট গনহত্যাকারী অবৈধ সরকারের সুবিধা ভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা দুর্নীতিবাজ ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের অপসারণের দাবী জানাই। পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের কাছে স্মারক লিপি প্রদান করেন।

এসময় দুর্নীতিবাজ শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রয়োজনিয় পদক্ষেপ নেয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা।এ বিষয়ে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান, আমি কিছুই জানিনা এসে শুনতেছি আমার বিরুদ্ধে তারা মানব বন্ধন করছেন। আমি এর আগে তারাগঞ্জে ৮বছর ছিলাম। সৈয়দপুরে ৭বছর ছিলাম। ডোমারেও ৮বছর হচ্ছে। আমি যতদিনই থাকিনা কেন আমি কোন দুর্নীতি করি নাই। বিষয়গুলো নিয়ে আপনারাই এটার প্রতিবাদ করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর