আমজাদ হোসেন,পার্বতীপু(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান প্রায় ছয় মাস পর স্বপদে বহাল হলেন। সোমবার (১০ ফেব্রুয়ারী) তিনি উচ্চ আদালতের নির্দেশে ও স্হানীয় প্রশাসনের সহযোগিতায় অধ্যক্ষের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার মন্মথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান বিগত ২০২৪ ইং সালের ২৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে অধ্যক্ষ পদ হারান। এ ঘটনার প্রায় ছয় মাস পর আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) তিনি উচ্চ আদালতের নির্দেশে ও স্হানীয় প্রশাসন ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের সহযোগিতায় অধ্যক্ষের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
তিনি আজ সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে পদার্পণ করলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ ফুল ছিটিয়ে অব্যর্থনা জানান পরে কলেজের হলরুমে ফুলের তোড়া ও ফুল মাল্য দিয়ে বরণ করেন অত্র এলাকার অভিভাবক মহল, ছাত্র ছাত্রী,শিক্ষক-শিক্ষিত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নতুন করে বরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,এলাকাবাসীর পক্ষ থেকে আজাহার আলী চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয় সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদন, পার্বতীপুর উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি, ৬ নং মমিনপুর ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিক,
অত্র-প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী অর্বাথনা শেষে অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান তার অফিস কক্ষে প্রবেশ করে পূর্বের ন্যায় কার্যক্রম শুরু করেন।
শেষে অত্র-প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী ভালোবাসা ও অভিনন্দন গ্রহন শেষে অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান তার অফিস কক্ষে প্রবেশ করে পূর্বের ন্যায় কার্যক্রম শুরু করেন।