April 13, 2026, 1:10 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

উখিয়ায় মোটরসাইকেল গুলিসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

mostbet

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে (৮-এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলি এবং মোটরসাইকেলসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে ৷ এসময় একজন পালিয়ে যায়৷

সোমবার (১০ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নং ক্যাম্পের মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার জাহেদ আলমের পুত্র আজিজুল হক (৩০), একই এলাকার মোহাম্মদ সেলিমের পুত্র মাসুদ হোসেন (১৯), একই এলাকার বশির আহমদের পুত্র শহীদুল ইসলাম (২৫)। এসময় পালিয়ে যায় একই এলাকার সামছুল আলম পুত্র মো পারভেজ (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানান, পালংখালী ইউনিয়নে ক্যাম্প ১৫ মোছরখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৩ জনকে ৬ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়৷ এসময় ১জন পালিয়ে যায়৷ তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে৷ জব্দকৃত মোটরসাইকেল নং -চট্ট মেট্রা-১৩-১৪৭৬৷ আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ মো আরিফ হোসেইন জানান, পালংখালী ইউনিয়নে ৮-এপিবিএন আটককৃত ৩ আসামীকে মঙ্গলবার (১১ ফেরুয়ারী) কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে৷

Share Button

     এ জাতীয় আরো খবর