April 12, 2026, 10:21 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রমজানের আগে বাজার নিয়ন্ত্রণ হবে “

মাসউদ রানা

mostbet

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল বলেছেন , মনিটরিংয়ের মাধ্যমে আসন্ন রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি কাজ করছে। তিনি সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা, ভোক্তা অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে টাস্ক ফোর্স ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মাওলানা নবিরুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. সামিদুল ইসলাম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা রিতারায়, গ্রাম আদালতের উপজেলা সমন্বয় মো. মোশারফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে কথা বলেন। তারা মাদকদ্রব্য, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, যানজট নিরসন করা, শব্দ দূষণ, মাদক সেবীদে পূর্ণবাসন, চোরাচালান, চুরি-ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড, দালালদের তৎপরতা সহ ২০২২ সালে আইনে নিষিদ্ধ ফুডগ্রেডবিহীন রাসায়নিক দ্রব্য বাজারজাত করা ড্রামে খোলা ভোজ্য তেল ক্রয়-বিক্রয় বন্ধে বিষদ আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুষ্কৃতিকারী যেই হোক তাদের চিহ্নিত করতে হবে। কোনভাবেই তারা ছাড় পাবে না। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর