April 13, 2026, 6:40 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দুই দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি শুরু

বেনাপোল থেকে এনামুলহকঃ

mostbet

২ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবার ফল আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)বেলা ১১টা থেকে পুনরায় ফল আমদানি শুরু হয়।ফলে গত বৃহস্পতিবার হতে শনিবার পযন্ত ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ১২৯ ট্রাক বিভিন্ন ধরনের ফল বেনাপোল বন্দরে আমদানি করা হয়েছে।এরআগে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বেনাপোলসহ সারাদেশের শুল্ক স্টেশন দিয়ে দুদিন (মঙ্গল ও বুধবার) ফল আমদানি বন্ধ ছিল।

কাস্টমস কর্তৃপক্ষ আগে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করতো। এতে কেজিপ্রতি সরকারকে রাজস্ব দিতে হতো ১০১ টাকা। গত ৯ জানুয়ারি নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সেক্ষেত্রে কেজিপ্রতি শুল্ককর ১৫ টাকা বেড়ে দাঁড়ায় ১১৬ টাকা।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে গত দুদিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারগুলোতে ফলের দাম কয়েকগুণ বেড়েছে। মূল্যবৃদ্ধি রোধ এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে ব্যবসায়ীরা আবার ফল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আশিকুর রহমান জানান, গত বৃহস্পতিবার ও শনিবার এই ২ দিনে ১২৯ ট্রাক বিভিন্ন ধরনের ফল বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। এসব চালান দ্রুত ছাড়করণে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর