April 10, 2026, 8:44 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সাত বছর পর বান্দরবানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

mostbet

পার্বত্য জেলার বান্দরবানের দীর্ঘ সাত বছর পর জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি জানা যায়।

কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ এবং সদস্য মাম্যাচিং। বিএনপি নেতারা জানান, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি এবং জাবেদ রেজা’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও দীর্ঘ সাতটি বছর টানাপোড়েনে জেরী- মাম্যাচিং দু’ভাগে বিভক্ত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি। নবনির্বাচিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ। নতুন এই কমিটির হাত ধরেই এগিয়ে যাবে বান্দরবান জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর