April 12, 2026, 9:29 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য আটক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

mostbet

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে দুর্গম কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামে দুইজন কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয়।

আইএসপির সূত্রে আরও জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

Share Button

     এ জাতীয় আরো খবর