April 14, 2026, 2:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

মাদারীপুর জেলার শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় তানভীর (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর এক টার দিকে উপজেলার পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের পাঁচ্চরে এই দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়। নিহত তানভীর পটুয়াখালীর জসিম শিকদারের ছেলে। পাঁচ্চর এলাকার একটি মাদ্রাসায় পড়তো শিশুটি।

জানা গেছে, শিবচরের পাঁচ্চরে পরিবারের সাথে একটি ভাড়া বাসায় বসবাস করতো শিশুটি। স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়তো সে। রবিবার দুপুরে পাঁচ্চর মোড়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি এসময় শিবচরগামী একটি (বালুবাহী) ড্রামট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে শিবচরের পাঁচ্চর এলাকার একটি ক্লিনিকে নেয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আব্দুর রহমান চোকদার নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘শিশুটির পরিবার আমার বাড়িতে ভাড়া থাকে। তার বাবা পুলিশের সদস্য, দীর্ঘদিন শিবচর হাইওয়ে ফাঁড়িতে কর্মরত ছিল তখন থেকেই এখানে থাকে। দুপুরে শিবচরগামী একটি বালুর ট্রাক শিশুটিতে চাপা দেয়। বিকেল ৫ টার দিকে ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘বিষয়টি জানতে পেরেছি। খুবই দুঃখজনক ঘটনা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর