April 13, 2026, 12:30 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নীলফামারীতে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

মিথ্যে মামলা প্রত্যাহার ও হয়রানীর প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন বাবুল হোসেন ও তার পরিবার।
শনিবার দুপুরে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়াস্থ নিজবাড়ি প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবুল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে।
এতে অভিযোগ করা হয় প্রতিবেশি হাসিব ও ওবায়দুল্লাহ পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো আমাদের সাথে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৩ জানুয়ারী তাদের উপর হামলা মারধোর ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগে আদালতে মামলা করা হয় আমাদের বিরুদ্ধে।
উল্লেখ করে বলা হয়, সেদিন এ ধরনের কোন ঘটনা ঘটেনি। প্রতিবেশী ওবায়দুল্লাহ’র মেয়ে শাহনাজ বেগম গরুকে খাবার দেয়ার সময় গরুর লাথির আঘাতে অসুস্থ্য হয়ে পড়ে এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়।
জমি নিয়ে বিরোধ থাকায় মিথ্যে ঘটনা উপস্থাপন করে আমাদেরকে হয়রানী করছে। আমরা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
এ সময় বাবুল হোসেনের স্ত্রী মেনু বেগম, মেয়ে লিভা আকতার ও প্রতিবেশি ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।

mostbet

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারী

Share Button

     এ জাতীয় আরো খবর