April 9, 2026, 12:55 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার ঃনীলফামারী

mostbet

নীলফামারী জেলার চিলাহাটিতে বাউ মুরগি পালনের আগ্রহ বাড়ছে। এক সময়ের মঙ্গাপিড়ীত এ অঞ্চলের এখন প্রতিটি বাড়ীতে বাউ মুরগির ছোট-বড় খামার রয়েছে।

এ এলাকায় বাউ মুরগি পালনে স্বাবলম্বী হয়েছেন কাঠালতলী গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী পারভিন আক্তার, বড় মসজিদের আব্দুল মতিন এর তার স্ত্রী হালিমা বেগম, বিওপি বাজারের জাকারুল ইসলামের এর স্ত্রী মিমি বেগম। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে ও সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সহযোগিতায় কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয়।

তাদের প্রত্যেককে ৪৩ দিনের জন্য ১৫০টি করে মুরগি পালনের জন্য দেয়া হয়। তারা গৃহস্থালী কাজের পাশাপাশি বাউ মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে এ অঞ্চলে প্রতিটি বাড়ীতে বাউ মুরগির ছোট-বড় খামার রয়েছে।

সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন- বাউ মুরগি এখন সবার কাছেই পরিচিত। খেতে সুস্বাদু, মৃত্যুহার কম, উৎপাদন বেশি হওয়ারর কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মুরগি লালন-পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর