April 6, 2026, 11:24 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

মোঃ সিদ্দিুকর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ

mostbet

বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে এক নবজাতকে পাওয়া গেল রাস্তার পাশে। পরিচয়হীন নবজাতক শিশুটি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার চলাভাঙ্গা গ্রামের মোঃ আলমগীর হোসেনের স্ত্রী এবং আলী আকবরের মেয়ে মাহফুজা আক্তার বাড়ির সামনের রাস্তায় বের হলে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখেন একটি ছিড়া কাঁথায় পেঁচানো অবস্থায় রাস্তার পাশে একটি বাচ্চা পড়ে আছে। এবং তাৎক্ষণিক তিনি কাছে গিয়ে দেখেন একটি সদ্য ভমিষ্ট নবজাতক ছেলে শিশু। পরে শিশুটিকে উদ্ধার করে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বামনা উপজেলা হাসপাতালে আসে।

বামনা হাসপাতালে শিশু চিকিৎসার সু-ব্যবস্থা না থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে ভর্তি করানো হয়। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন চিকিৎসা ও দেখা শুনা চলছে। কুড়িয়ে পাওয়া মাহফুজা আক্তার তিনি ও সাথে আছেন।

মাহফুজা আক্তার প্রতিবেদক ও প্রশাসনকে জানান যে আমি নিঃ সন্তানী প্রশাসন যদি আমাকে শিশুটিকে লালন পালন করতে দেয়। তাহলে আমি লালন পালন করতে ইচ্ছুক।

বামনা হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহাদিবিন ওমর হায়দার জানান নবজাতক শিশুটি সুস্থ আছে। হার্টবিট একটু দুর্বল থাকায় এবং শিশু পরিচর্যার ব্যবস্থা না থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা জানান আমি ঘটনাটি শোনার সাথে সাথেই হাসপাতালে যাই এবং ঊর্ধ্বতন কর্পতৃপক্ষের সাথে আলোচনা করি। নবজাতকের চিকিৎসা ও দেখা শোনার দায়িত্ব সমাজসেবা অধিদপ্তরকে দেয়া হয়েছে। পরবর্তীতে আমরা আইনগত প্রক্রিয়ায় লালন পালনের ব্যবস্থা নিবো।

Share Button

     এ জাতীয় আরো খবর