April 9, 2026, 7:12 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

আমজাদ হোসেন,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর বড় হরিপুরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর ও চৈতাপাড়া এলাকাবাসী ও যুব সমাজের যৌথ আয়োজনে চৈতাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উত্তরাঞ্চলের ২৮ জন প্রতিযোগীর অংশগ্রহনে প্রতিযোগিতায় নওগাঁর কিশোরী হালিমার বাতাসি ঘোড়ার ক্রিড়া নৈপুণ্য অবাল-বৃদ্ধ ও বনিতার সারি চোখে পড়ার মতো ছিলো হাজার- হাজার দর্শক ও ক্রিড়ামোদী আবাল-বৃদ্ধ -বনিতে খেলাটি উপভোগ করেন। খেলায় ৩টি গ্রুপ ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বি ও সি দুটি গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন নওগাঁর হালিমা। এ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন বাসুদেব পুরের রেডহর্স।

এতে প্রধান অতিথি মিজানুর রহমান (সিয়াম) সিনিয়র যুগ্ম আহব্বায়ক,পৌর স্বেচ্ছাসেবক দল ও আফসানা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ সরকারের পৃষ্ঠপোষকতায় সদয় সম্মতিক্রমে
প্রধান অতিথির চেয়ার অলংকৃত করেন পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম (বাবু)।

মেম্বার আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম, প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আবুবক্কর সিদ্দিক, গোলাম ফারুক, রাসেদুল ইসলাম, মোখলেসুর রহমান, রাহাত লোহানী, দিদারুল ইসলাম দিদার,আলহাজ্ব মোঃ এছার উদ্দীন সরদার,রফিকুল ইসলাম রফিক,বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু,আবুবকর সিদ্দিক,আশরাফ আলী, গোলাম ফারুক প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর