April 9, 2026, 9:05 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

হিলি ( দিনাজপুর) সংবাদদাতা:

mostbet

আজ ২০ ডিসেম্বর ৪৯ তম বিজিবি দিবস। এ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব- সীমানা পিলার সংলগ্ন শূন্য রেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি।

ভারতের হিলি ক্যাম্পের সাব ইন্সপেক্টর শ্রী চৌবে এর হাতে বিজিবি’র হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহাদত হোসেন ৪টি মিষ্টির প্যাকেট উপহার দেন। এ সময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদত হোসেন বলেন, আজ ৪৯তম বিজিবি দিবস উপলক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে।

Share Button

     এ জাতীয় আরো খবর